শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোবিন্দগঞ্জ পৌরসভার ৫৩ কোটি টাকার বাজেট ঘোষণা

    গাইবান্ধা প্রতিনিধি

    ২১ জুন, ২০২৩ ০৭:৫৫ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জ পৌরসভার ৫৩ কোটি টাকার বাজেট ঘোষণা

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের ৫৩ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) দুপুর ১২টায় পৌরসভা হল রুমে পৌর মেয়র মুকিতুর রহমান রাফি আনুষ্ঠানিকভাবে বাজেটের আয়-ব্যয় ও বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন।

    বাজেটে এবার রাজস্ব আয় প্রস্তাব করা হয়েছে ৬ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার টাকা ও উন্নয়ন অনুদান খাতে ৪৬ কোটি ৬০ লাখ টাকা।

    এছাড়াও ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় ৬ কোটি ৮৪ লাখ ৫৮ হাজার  টাকা, উন্নয়ন ব্যয় ৪৬ কোটি ৬০ লাখ টাকা ও উদ্বৃত্ত ধরা হয়েছে ৮ লাখ ৭৭ হাজার টাকা।

    গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি বাজেটকে জনকল্যাণমুখী আখ্যায়িত করেন। তিনি বলেন,সকল শ্রেণি-পেশার নাগরিকবৃন্দের সার্বিক সহযোগিতা ও পরামর্শ নিয়ে পৌরসভাকে পরিচ্ছন্ন, সবুজ,স্বনির্ভর ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে আমরা সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই লক্ষ্যকে সামনে রেখে দায়িত্ব গ্রহণের পর হতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন,পৌর নিবার্হী কর্মকতা  প্রকৌশলী মেহেদুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ শামসুল আলম,গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ(ভারঃ) বসির আহমেদ, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবিব প্রিন্স,পৌর প্যানেল মেয়র-১ শাহীন আকন্দ, মেয়র-২ রিমন তালুকদার, কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী সেচ্ছাসেবলীগের যুগ্ন আহবায়ক তৌকির হাসান রচি,উপজেলা ওয়াকার্স পাটির সভাপতি এমএ মতিন মোল্লা,প্রেসক্লাবের সভাপতি গোপাল মহন্ত,বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর