শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নতুন প্রজন্মকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৩ জানুয়ারী, ২০২২ ০৭:৪২ পূর্বাহ্ন

    নতুন প্রজন্মকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
    সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, নতুন প্রজন্ম আগামী দিনের জাতির কাণ্ডারী ও পথপ্রদর্শক। তাদেরকে একবিংশ শতাব্দীর উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে জ্ঞান আহরণের কোন বিকল্প নেই। সেই জ্ঞান আহরণের প্রধান মাধ্যম হচ্ছে বই। তাই প্রচুর বই পড়তে হবে। বইয়ের কোন বিকল্প নেই। বইয়ের একমাত্র বিকল্প বই। সেজন্য নতুন প্রজন্মকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে হবে।

    প্রতিমন্ত্রী রোববার বিকালে রাজধানীর গণগ্রন্থাগার অধিদপ্তরের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায়, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ও ঢাকা জেলা প্রশাসনের বাস্তবায়নে চার দিনব্যাপী (৩০ জানুয়ারি ২০২১ খ্রি. হতে ০২ জানুয়ারি ২০২২ খ্রি.) 'বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা'র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    জাতির পিতা বঙ্গবন্ধুর লেখাকে অত্যন্ত পরিণত ও অসাধারণ অভিহিত করে প্রধান অতিথি বলেন, জাতির পিতার লেখা আমাদের চুম্বকের মত আকর্ষণ করে। তিনি তিনটি বই লিখেছেন যথা: অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন। তিনি যদি আরো লেখালেখি করার সুযোগ পেতেন, তবে নিঃসন্দেহে বাংলা সাহিত্যে তাঁর একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি হতো।

    ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুবকর সিদ্দিক ও ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ হেলাল মাহমুদ শরীফ।

    পরে প্রতিমন্ত্রী বইমেলা পরিদর্শন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

    উল্লেখ্য, গ্রন্থাগার অধিদপ্তর প্রাঙ্গণে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত 'বঙ্গবন্ধু ও স্বাধীনতা' বইমেলায় মোট ৫৪টি স্টল অংশগ্রহণ করে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর