শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধা জেলা পরিষদের বাজেট ঘোষণা

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৪ জুন, ২০২৩ ০৭:১৪ পূর্বাহ্ন

    গাইবান্ধা জেলা পরিষদের বাজেট ঘোষণা

    গাইবান্ধা জেলা পরিষদের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার ২০২৩-২০২৪ অর্থবছরের ১শ’ ৩ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। এসময় জেলা পরিষদের প্রধান নিবাহী কর্মকর্তা মোঃ আবদুর রউফ তালুকদারসহ বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।

    বাজেটে নিজস্ব আয় হিসেবে ৩৮ কোটি ২১ লাখ টাকা, এডিপি ফান্ড থেকে ৩৬ কোটি ২ লাখ টাকা, বিভিন্ন সুত্র থেকে ১৬ কোটি ৬০ লাখ টাকা এবং সরকারি অনুদানসহ অন্যান্য খাত থেকে ১২ কোটি ২২ লাখ টাকা আয় দেখানো হয়েছে। অপরদিকে ব্যয় হিসেবে বিভিন্ন প্রকল্প, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, কর্মকর্তা-কর্মচারিদের বেতন এবং অন্যান্য খাত দেখানো হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর