শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোবিন্দগঞ্জে ছিনতাইকৃত ইজিবাইকের বডিসহ ৪ জন গ্রেফতার

    গাইবান্ধা প্রতিনিধি

    ৮ জুলাই, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে ছিনতাইকৃত ইজিবাইকের বডিসহ ৪ জন গ্রেফতার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ এক সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ইজিবাইকের বডি উদ্ধার ও ছিনতাইকারী মুল হোতা সহ সংঘবদ্ধ ৪ সদস্যকে গ্রেফতার করেছে । ৭ জুলাই পুরে তাদের  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

    গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে জানান  গত ২৬জুন সোমবার রাত ৯টায় যাত্রী সেজে  উপজেলার তালুককানুপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের নিমাই চন্দ্র দাসের পুত্র ইজিবাইকের চালক লিটু চন্দ্র দাসের ইজিবাইকটি বালুয়া বাজার থেকে নাকাইহাট যাওয়ার জন্য ২ ব্যক্তি ভাড়া করে। এরপর রাত আনুমানিক  পৌনে ১০টার দিকে নাকাইহাটের দুর্গাপুর নামক স্থানে পৌঁছলে  সেখান থেকে অজ্ঞাতনামা আরো ২ ব্যক্তি  ইজিবাইকে ওঠে। এরপর ইজিচালক লিটুকে  আরো সামনে যেতে বলে। লিটু সামনে যেতে অসম্মতি জানায়। এতে  ইজিবাইকে যাত্রীবেশী ছিনতাইকারীরা তার ওপর আক্রমণ করে  তাকে মারপিট করে  ধাক্কা দিয়ে ইজিবাইক থেকে ফেলে দিয়ে  বাইকটি ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায়  প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে সেখানে তার অবস্থা খারাপ হওয়ায় তাকে বগুড়া শজিমেক হাসাপাতালে ভর্তি করায়।

    ইতিমধ্যে লিটু সুস্থ হয়ে বাড়ী এসে ইজিবাইকের সন্ধান করতে থাকে। একপর্যায়ে গত ৬জুলাই বৃহস্পতিবার  চালক লিটু উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চাঁদপুর সিংগা বাজারের একটি ওয়ার্কসপে বাইকটির বডির সন্ধান পান। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ইজিবাইকের বডিটি উদ্ধার ও গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে ছিনতাইয়ের সাথে জড়িত  রাখাল বুরুজ  দর্গাপাড়া গ্রামের খোকা মিয়ার পুত্র আতোয়ার রহমান বাবু (৩৫), মকবুল হোসেনের পুত্র লিটন মিয়া (৪০), মৃত হায়দার আলী পুত্র আপেল মিয়া (৩২) ও পানিয়া গ্রামের মৃত মোজাহার আলীর পুত্র আবু হোসেন (৪২) গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে আসামীরা কিভাবে ছিনতাই করেছিল এবং কতটাকায় বিক্রি করেছিল সব কিছু পুলিশের স্বীকার করেছে।

     শুক্রবার এব্যাপারে ইজিচালক লিটু চন্দ্র দাস বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর