শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে মানববন্ধন

    গাইবান্ধা প্রতিনিধি

    ১০ জুলাই, ২০২৩ ১২:৪৬ অপরাহ্ন

    গাইবান্ধায় চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে মানববন্ধন

    সারাদেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে রোববার গাইবান্ধা জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওজিএসবি’র উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মানববন্ধনে গাইবান্ধা সিভিল সার্জন ডা: আব্দুল্লাহেল মাফি, জেনারেল হাসপাতালের তত্ত্বাধায়ক ডা: মাহাবুব হোসেনসহ জেলা ও উপজেলার চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

    ডা: তাহেরা আকতার মনির সভাপতিত্বে ও ডা: মঞ্জুরুল হাসান সৌরভের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা স্বাচিপের আহবায়ক ও জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: নজরুল ইসলাম, রংপুর বিভাগীয় সাবেক পরিচালক (স্বাস্থ্য) ডা: অমল চন্দ্র সাহা, গাইবান্ধা জেলা স্বাচিপের সদস্য সচিব ও জেলা বিএমএ’র যুগ্ম সাধারণ সম্পাদক ডা: মো. শাহিনুল ইসলাম মন্ডল, জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (কার্ডিলজি) ডা: এমএ সালেহ, গাইনী কনসালটেন্ট ডা: শামীমা বেগম শিউলী, ডা: রিসাত রুম্মান, গোবিন্দগঞ্জের ইউএইচ এন্ড এফপিও ডা: জাফরিন জাহেদ জিতি, শিশু রোগ বিশেষজ্ঞ ডা: লেলিন, ডা: নাজমুস সাকিব প্রমুখ।

    বক্তারা বলেন, চিকিৎসা সংক্রান্ত জটিলতাকে ‘ভুল চিকিৎসা’ বলা বন্ধ করুন, ‘হত্যাকারী নয়’ চিকিৎসাসেবা সংক্রান্ত সংবাদ প্রকাশে চাই দায়িত্বশীল সাংবাদিকতা, চিকিৎসক  বিপদের বন্ধু, তাদের পাশে দাঁড়ান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর