শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোবিন্দগঞ্জ ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    গাইবান্ধা প্রতিনিধি

    ১১ জুলাই, ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জ ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে দুই কেজি গাঁজাসহ বেলি বেগম  নামে এক মহিলাকে গ্রেফতার করেছে। সোমবার (১০ জুলাই) সকালে গোবিন্দগঞ্জ থানার এসআই সঞ্জয় কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।

    গ্রেফতারকৃত আসামি- মোছাঃ বেলী বেগম বগুড়া জেলার শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ(গামলা)গ্ৰামের মৃত, জোব্বার  আলীর কন্যা।

    থানা সুত্রে জানা গেছে, সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোরের সামনে গাড়ি চেকিং করা কালে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেলা-অবেলা যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-(১২-১১৬২) পরিবহনের যাত্রীবাহী বাস আটক করে বাসের ভিতর তল্লাশি করে বাসের বাম পার্শ্বে সীটে বসা যাত্রী মোছাঃ বেলী বেগমের দেহ নারী পুলিশ মোছাঃ আম্বিয়া খাতুনের দ্বারা তল্লাশী করার সময় তাহার পরিহিত বোরকার ভিতর বডিতে বিশেষ কায়দায় প্লাষ্টিকের রশি দ্বারা বাঁধানো তিনটি সাদা পলিথিনের পোটলায় ২কেজি গাঁজা উদ্ধার ও মাদক কারবারী বেলি বেগমকে গ্রেফতার করা হয়।

    গোবিন্দগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক(এসআই) সঞ্জয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী বেলি বেগমকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ জুলাই, ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ন