শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সুন্দরগঞ্জ ইউএনওর মোবাইল নম্বর ক্লোন, প্রকল্প দেওয়ার নামে উৎকোচ দাবি

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৪ জুলাই, ২০২৩ ০৮:৫০ অপরাহ্ন

    সুন্দরগঞ্জ ইউএনওর মোবাইল নম্বর ক্লোন, প্রকল্প দেওয়ার নামে উৎকোচ দাবি

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর ক্লোন করে প্রকল্প পাইয়ে দেওয়ার নামে উৎকোচের দাবির অভিযোগ উঠেছে।

     (১২ জুলাই) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ-আলম বিষয়টি নিশ্চিত করেন।

    এর আগে দুপুরের দিকে 'ইউএনও সুন্দরগঞ্জ' নামের অফিসিয়াল ফেসবুক আইডিতে সবাইকে সচেতন করতে একটি পোস্ট দেন তিনি।

    পোস্টে তিনি লেখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন প্রকল্প বা সুবিধা প্রদানের কথা বলে অর্থ দাবি করা হচ্ছে। এ বিষয়ে কোনো প্রকার তথ্য প্রদান করা বা আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করা হলো।

    জানা গেছে,বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিলুল্যাহ বলেন,মোবাইল ফোনে কল আসলে দেখি ইউএনও স্যারের নম্বর ভেসে উঠেছে। রিসিভ করে সালাম দিলাম। বলেন আপনার বেলকা ইউনিয়নে সড়কের একটা বড় প্রকল্প দেওয়া হবে। এ জন্য খরচ বাবদ কিছু টাকা দিতে হবে। তবে শুরু থেকে কণ্ঠ শুনে আমার সন্দেহ হয় । পরে কৌশল করে বলি, কী বলছেন ভালো করে বলেন বলা মাত্রই ফোন কেটে দেন। পরে ফোন দেই আর রিসিভ হয় না। তাৎক্ষণিকভাবে বিষয়টি  ইউএনও স্যারকে জানাই।'

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ- আলম বলেন, বেলকা ও কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি মোবাইল ফোনে আমাকে জানান। তাদের কাছে ইউএনও অফিসের সরকারি মোবাইল নম্বর থেকে ফোন করা হয়েছিল। প্রকল্প পাইয়ে দেওয়ার কথা বলে টাকা দাবি করেন দুর্বৃত্তরা। পরে আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি ফেসবুকে দেই সবাইকে সতর্ক থাকতে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর