শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ‘অপু এখনো শাকিবের বৈধ স্ত্রী’

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ জুলাই, ২০২৩ ১০:৪৯ পূর্বাহ্ন

    ‘অপু এখনো শাকিবের বৈধ স্ত্রী’

    ঢালিউডে সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। তাদের সম্পর্কের গুঞ্জনের মধ্যে নতুন খবর দিলেন এই দুই তারকার ঘনিষ্ঠ ব্যক্তিত্ব মামুনুজ্জামান মামুন। যিনি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটির বিয়ের সঙ্গে জড়িত ছিলেন।


    সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে অপু বিশ্বাসকে এখনো ‘শাকিবের বৈধ বউ’ বলে মন্তব্য করেছেন মামুন। শুধু তাই নয়, তারা এখনো ডিভোর্স হয়নি বলেও দাবি করেছেন তিনি।

    মামুন তার স্ট্যাটাস লিখেছেন, ‘বাংলাদেশে গত দুইদিন যাবত শাকিব ভাই ও অপু বিশ্বাস দিদিকে নিয়ে মিডিয়ায় তুমুল কাণ্ড শুরু হয়েছে। এখন মূল কথা হচ্ছে, এত দুর থেকে শাকিব ভাইয়ের একমাত্র কলিজার টুকরা সন্তান আমেরিকা আসছে, আর শাকিব খান তার সন্তানকে দুরে রাখবে সেটা কি হয়? অপু বিশ্বাস দিদি শাকিব ভাইয়ের সঙ্গে ৯ বছর সংসার করেছে। শাকিব ভাইয়ের বাবা-মা বউ হিসাবে অপু বিশ্বাসকে মানে, নাতি হিসাবে জয়কে মানে। এর বাহিরে তারা কিছু মানতে নারাজ।’

    এরপর তিনি লেখেন, ‘এখন একজন মানুষ লোক দেখানো মায়াকান্না করে কিছু টাকা-পয়সা নেওয়ার জন্য। সে কি কখনো এক ঘণ্টার জন্য শাকিব ভাইয়ের বাসায় তার বাবা-মায়ের সঙ্গে সংসার করছে? শাকিব ভাইয়ের অফিস রুমে বাচ্চা নিয়ে গেছে? গোপনে ছবি তোলার জন্য দুজন লোক নিয়ে গেছে। আঁকাবাঁকা সেই ছবি ফেসবুকে ছেড়েছে। অপু বিশ্বাস এখনো তার বৈধ স্ত্রী। এখনো সারা দেশের মানুষ চায় তাদের রাগ অভিমান ভেঙে এক হয়ে যাক। ১০ জন যেদিকে থাকে, সৃষ্টিকর্তার রহমতও সেদিকে থাকে।’

    মামুন লেখেন, ‘একজন বউ দাবি করে, তার কাবিননামা তো আজঅব্দি কোনো সাংবাদিক ভাইকে দেখাতে পারল না। অপু বিশ্বাসের কাবিননামা জমির দলিলের মতো সিন্দুকে আটকানো আছে। অপু বিশ্বাস এখনো শাকিব খান ভাইয়ের বৈধ বউ। ১৩ বছরের ইতিহাস আমার কাছে জমা আছে। দুইজনের বিয়ে কাজির মাধ্যমে আমি দিয়েছি। সবাই মনে রাখবেন, শাকিব ভাইয়ের পিতা-মাতা, সন্তান জয়, বোন মনি আপা এবং অপু বিশ্বাস দিদি এই নিয়ে তার নতুন পৃথিবী।’

    জানা গেছে, গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়। যুক্তরাষ্ট্রে একসঙ্গে বিভিন্ন স্থানে সময় কাটাতে দেখা যাচ্ছে এই জুটির।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৮ জুলাই, ২০২৩ ১০:৪৯ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৮ জুলাই, ২০২৩ ১০:৪৯ পূর্বাহ্ন