শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় নারী প্রতিনিধিদের সাথে সেন্সিটাইজেশন সভা

    গাইবান্ধা প্রতিনিধি

    ২১ জুলাই, ২০২৩ ০৯:৪১ অপরাহ্ন

    গাইবান্ধায় নারী প্রতিনিধিদের সাথে সেন্সিটাইজেশন সভা

    অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্কিল্স ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) এর অধীনে সামাজিক প্রচার কর্মসূচি জেলা পর্যায়ে নারী প্রতিনিধিদের সাথে সেন্সিটাইজেশন সভা বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

    স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের (উপসচিব) ও এসইআইপির সহকারি নির্বাহী প্রকল্প পরিচালক ড: মো. মতিউর রহমান, এসইআইপি প্রকল্পের কোর্স স্পেশালিস্ট মহিউজ্জামান, গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী সাইফুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুর রহিম, জেলা শিক্ষা অফিসার মোছা. রোখসানা বেগম, পৌর কাউন্সিলর মাহফুজা খানম মিতা, সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রশিদা বেগম, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন প্রমুখ। সভায় নারীদের ক্ষমতায়ন এবং নারী উদ্যোক্তা তৈরী বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।




    সারাদেশ - এর আরো খবর