শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৯ নভেম্বর, ২০২১ ১০:২১ পূর্বাহ্ন

    দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে

    জামালপুর ও টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে টানা ৩৫ দিন শুটিং শেষে ঢাকা ফিরেছেন ঢালিউড ভাইজান শাকিব খান। এস এ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি। শনিবার (৬ নভেম্বর) রাতে ঢাকায় ফিরেছেন শাকিব খান।


    সিনেমার পুরো কাজ শেষ হতে আরও কয়েক দিন লাগবে। জামালপুর ও টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে শাকিব-পূজা চেরির অংশের কাজ। ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে ‘মালা’ চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি। আর শাকিব খান অভিনয় করছেন ‘লালু’ চরিত্রে।

    নিজের চরিত্রটি প্রসঙ্গে শাকিব খান বলেন, গলুইয়ের মাধ্যমে পর্দায় দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে। নতুনত্ব দেওয়ার জন্যই কাজটি করলাম। গল্প যেমন সুন্দর, তেমনভাবে এ সিনেমার গানগুলোর মন ছুঁয়ে যাওয়ার মতো। সবকিছু মিলিয়ে ‘গলুই’ হচ্ছে লার্জার স্কেলের সিনেমা।

    ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘গলুই’। সিনেমাটির গল্প লিখেছেন খোরশেদুল আলম খসরু। ‘গলুই’ প্রসঙ্গে নির্মাতা জানান, শাকিব-পূজার অংশের কাজ শেষ হয়েছে। বাকি শিল্পীদের কিছু কাজ বাকি আছে। ১০ নভেম্বর শেষ হবে এ সিনেমার পুরো চিত্রায়ণ।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    ৯ নভেম্বর, ২০২১ ১০:২১ পূর্বাহ্ন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ৯ নভেম্বর, ২০২১ ১০:২১ পূর্বাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ৯ নভেম্বর, ২০২১ ১০:২১ পূর্বাহ্ন

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ৯ নভেম্বর, ২০২১ ১০:২১ পূর্বাহ্ন