শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অসহায় মানুষের কর্মসংস্থানে কাজ করছে সরকার: হুইপ গিনি

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৭ জুলাই, ২০২৩ ০১:২৭ অপরাহ্ন

    অসহায় মানুষের কর্মসংস্থানে কাজ করছে সরকার: হুইপ গিনি

    গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের উদ্যাগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সুবিধাভোগীদের মাঝে মিশুক ভ্যান বিতরন করা হয়েছে। (২৬ জুলাই) বুধবার সকালে উপজেলা পরিষদ  হল রুমে মিশুক ভ্যান বিতরনের কার্যক্রমের উদ্বোধন করেন  জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, সদর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক মৃদুল মুস্তাফিজ ঝন্টু, জেলা  যুব লীগের সাধারন সম্পাদক শাহারিয়ার খান রাজিব সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জেলা উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ।

    এ সময়  হুইপ বলেন. প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পিছিয়ে পড়া দ্ররিদ্র অসহায় মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচির বাস্তবায়নের মাধ্যেমে বিভিন্ন সেক্টর সহ  আর্থ সামাজিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ নির্মানে আওয়ামী লীগের কোন বিকল্প নাই।

    অনুষ্ঠানে হুইপ গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের তৃণমুল পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১২৫জন অসহায় দু:স্থ পরিবারের মাঝে মিশুক ভ্যান বিতরন করেন।




    সারাদেশ - এর আরো খবর