শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় জাতীয় পার্টির জরুরি সভা

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩০ জুলাই, ২০২৩ ০৭:৫৮ পূর্বাহ্ন

    গাইবান্ধায় জাতীয় পার্টির জরুরি সভা

    গাইবান্ধা জেলা জাতীয়পার্টির আহবায়ক কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুলাই) সকালে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।

    গাইবান্ধা জেলা জাতীয়পার্টির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি আলহাজ্ব আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা জাতীয়পার্টির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সরওয়ার হোসেন শাহীন, গোবিন্দগঞ্জ আসনের সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব লুৎফর রহমান চৌধুরী, জাপা কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাড. গোলাম শহীদ রঞ্জু, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. মমতাজ উদ্দিন, জেলা জাপা যুগ্ম আহবায়ক শাজাহান খান আবু, জাপা কেন্দ্রীয় কমিটির সদস্য মইনুল রাব্বি চৌধুরী রুমান, ফুলছড়ি উপজেলা জাপা সভাপতি মো. আল আমিন সরকার, সাদুল্লাপুর উপজেলা জাপা সভাপতি মো. আজিজুল ইসলাম বিএসসি, গাইবান্ধা সদর উপজেলা জাপা সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান,  সুন্দরগঞ্জ উপজেলা জাপা সাধারণ সম্পাদক মা. আব্দুল মান্নান মন্ডল, গাইবান্ধা পৌর জাপা সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান সুমন, গোবিন্দগঞ্জ পৌর জাপা সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ ও জেলা শ্রমিকপার্টির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ। এসময় জাতীয়পার্টির গাইবান্ধা জেলা, উপজেলা ও পৌরসভাসহ সকল ইউনিটের নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    বক্তারা; জাতীয়পার্টি এবং সকল অঙ্গ সংগঠন সমূহ সম্মেলনের মাধ্যমে নতু কমিটি গঠন ছাড়াও সংগঠনকে সুসংগঠিত করতে সকলের প্রতি আহবান জানানো হয়। সেইসাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলায় জাতীয়পার্টির প্রার্থীদের নির্বাচিত করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবন্ধভাবে কাজ করার আহবান জানান।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ জুলাই, ২০২৩ ০৭:৫৮ পূর্বাহ্ন