শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে সভা

    গাইবান্ধা প্রতিনিধি

    ১ অগাস্ট, ২০২৩ ১০:০৩ পূর্বাহ্ন

    গাইবান্ধায় বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে সভা

    গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম সংলগ্ন জেলার প্রধান বধ্যভূমিতে দ্রুত স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে এক সভা অনুষ্ঠিত হয়। সোমবার স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটি এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক জিএম চৌধুরী মিঠু।

    সভায় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ মাজহারউল মান্নান, সাংবাদিক গোবিন্দলাল দাস, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাজহাদা, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, বীর মুক্তিযোদ্ধা খয়বর হোসেন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক রূপম রশিদ, গোলাম মারুফ মনা, রেজাউন্নবী রাজু, মনজুর আলম মিঠু, রেবতী বর্মন, প্রমুখ।

    গাইবান্ধার প্রধান বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি সংক্রান্ত সাম্প্রতিক আন্দোলনের অংশগ্রহণকারী প্রবীণ শিক্ষক মাজহারউল মান্নান, রাজনীতিক আমিনুল ইসলাম গোলাপ ও বীর মুক্তিযোদ্ধাসহ অন্যান্য নেতৃবৃন্দ সম্পর্কে কটূক্তির এবং বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক জিএম চৌধুরী মিঠুকে হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এই সভা থেকে অবিলম্বে স্মৃতিস্তম্ভ নির্মাণের জোর দাবি জানানো হয়।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১ অগাস্ট, ২০২৩ ১০:০৩ পূর্বাহ্ন