শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় শেখ কামালের জন্মবার্ষিকী পালন

    গাইবান্ধা প্রতিনিধি

    ৬ অগাস্ট, ২০২৩ ০১:১১ অপরাহ্ন

    গাইবান্ধায় শেখ কামালের জন্মবার্ষিকী পালন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫ আগষ্ট শনিবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে সকাল ৯টায় গাইবান্ধা পৌর পার্কে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সহ-সভাপতি অ্যাড. সিদ্দিকুল ইসলাম রিপু, পৌরসভার প্যানেল মেয়র মো: শহীদ আহমেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহাসনা হাবিব রাজিবসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ক্রীড়া সংস্থা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

    পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. কামাল হোসেন।

    সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, অধ্যাপক জহুরুল কাইয়ুম, আবেদুর রহমান স্বপন, আশরাফুল ইসলাম প্রমুখ। এ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গাছের চারা, যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সের সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রুসুল। অনুষ্ঠানে মৎস্য ও পশু পালনের জন্য ২ লাখ ১৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

    এছাড়া বিকেলে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, আলোচনা সভা, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়।




    সারাদেশ - এর আরো খবর