শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ফুলছড়িতে গৃহহীনদের ঘর হস্তান্তর উপলক্ষে প্রেসব্রিফিং

    গাইবান্ধা প্রতিনিধি

    ৯ অগাস্ট, ২০২৩ ০৯:০০ পূর্বাহ্ন

    ফুলছড়িতে গৃহহীনদের ঘর হস্তান্তর উপলক্ষে প্রেসব্রিফিং

    মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ পাকাঘর হস্তান্তর উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক প্রেসবিফ্রিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান।

    মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রেসব্রিফিংয়ে ইউএনও আনিসুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এ উপজেলায় একজন ভূমিহীন ও গৃহহীন পরিবারও থাকবে না। অসহায় ভ‚মিহীন ও গৃহহীন মানুষদের সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করার প্রয়াস চালানো হচ্ছে। তারা স্বাবলম্বী হলেই দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছবে।

    প্রেসবিফ্রিংকালে বলা হয়, এ প্রকল্পের আওতায় ফুলছড়ি উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে প্রথম পর্যায়ে ৭৫ টি, দ্বিতীয় পর্যায়ে ৩৬০ টি, তৃতীয় পর্যায়ে ৩৩০ টি, 'ক' শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আধাপাকা ঘর হস্তান্তর করা হয়েছে। চতুর্থ পর্যায়ে ২৭৩টি ঘর নির্মাণের কাজ চলছে। ৯ আগস্ট বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে দেশব্যাপি ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষের মাঝে গৃহ ও জমি হস্তান্তরের অংশ হিসেবে ফুলছড়ি উপজেলায় ১৪৩টি পরিবারকে ঘর প্রদানের আনুষ্ঠানিক শুভ-উদ্বোধন করবেন। এদিন উপকারভোগী পরিবারের নিকট জমির দলিল ও খতিয়ান প্রদান করা হবে।

    প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান শামীম, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ অগাস্ট, ২০২৩ ০৯:০০ পূর্বাহ্ন