শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

    গাইবান্ধা প্রতিনিধি

    ৯ অগাস্ট, ২০২৩ ০৯:৫৯ পূর্বাহ্ন

    গাইবান্ধায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

     বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান উপলক্ষে মঙ্গলবার (৮ আগস্ট)  গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালীতে অংশ নেন। এ উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ, নগদ অর্থ প্রদান এবং শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

    ভার্চুয়ালী অনুষ্ঠান শেষে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, মাহমুদা বেগম পারুলসহ অন্যান্য বিভাগীয় সরকারি কর্মকর্তাবৃন্দ।  

    অনুষ্ঠানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ৭৫ জন সুবিধাভোগী নারীকে  সেলাই মেশিন, ৩৭ জন নারী উদ্যোক্তাকে ১০ লাখ ৯৫ হাজার টাকার চেক, ৪০ জনকে নগদ ৮০ হাজার টাকা প্রদান এবং শিশুদের চিত্রাংকনে তিনটি বিভাগের ৯ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ অগাস্ট, ২০২৩ ০৯:৫৯ পূর্বাহ্ন