শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বোনারপাড়া-তিস্তামুখ ও বালাসিঘাট পর্যন্ত রেল চালুর দাবিতে মানববন্ধন

    গাইবান্ধা প্রতিনিধি

    ১১ অগাস্ট, ২০২৩ ০৯:০৩ পূর্বাহ্ন

    বোনারপাড়া-তিস্তামুখ ও বালাসিঘাট পর্যন্ত রেল চালুর দাবিতে মানববন্ধন

    সাঘাটা উপজেলার বোনারপাড়া থেকে ফুলছড়ির তিস্তামুখ ও বালাসি ঘাট পর্যন্ত পরিত্যক্ত রেললাইন সংস্কারসহ পুনরায় রেল যোগাযোগ চালুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    সাঘাটার উল্লাবাজার রেলগেট এলাকায় বৃহস্পতিবার (১০ আগস্ট) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠন’ নামক ব্যানারে এই কর্মসূচিতে শতাধিক মানুষ অংশগ্রহন করে।

    বক্তারা বলেন, তিস্তামুখ ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সডকসহ রেল সেতু অথবা টানেল নির্মাণ উত্তরা ল মানুষের প্রাণের দাবি। এখানে সডকসহ রেল সেতু অথবা টানেল নির্মিত হলে রাজধানী ঢাকার সাথে উত্তরা লের আট জেলার মানুষের যোগাযোগ সহজতর হবে। এতে উত্তারা লের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে। বক্তারা সেইসাথে বোনারপাড়া থেকে তিস্তামুখ ও বালাসি ঘাট পর্যন্ত পরিত্যক্ত রেল লাইন সংস্কারসহ পুনরায় রেল যোগাযোগ চালু করার জন্য জোর দাবি জানান।

    ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডল, সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠনের উপদেষ্টা সাহাদত হোসেন মন্ডল,  সংগঠনের সভাপতি হাসান মেহেদী বিদ্যুৎ, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা সরদার, বাংলাদেশের ওয়ার্কসা পার্টির গাইবান্ধা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার মৃণাল, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর, শফিউল আলম খোকন ও সমাজ সেবক নুরুন্নবী সরকার প্রমুখ।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ অগাস্ট, ২০২৩ ০৯:০৩ পূর্বাহ্ন