শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ফারুকী-তিশা দম্পতির প্রথম কন্যার জন্ম

    নিজস্ব প্রতিবেদক

    ৬ জানুয়ারী, ২০২২ ১১:১৫ অপরাহ্ন

    ফারুকী-তিশা দম্পতির প্রথম কন্যার জন্ম
    ফারুক-তিশা দম্পতির কন্যা

    প্রথমবারের মতো মা হলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বুধবার (৫ জানুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

    তিশার অফিসিয়াল ফেসবুক পেজে সুখবরটি জানানো হয়েছে। নবজাতক কোলে তিশার তোলা একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘সে নিরাপদে সৃষ্টিকর্তার বাগান থেকে মা-বাবার বাসা আজ রাত ৮টা ২৭ মিনিটে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ্‌। মা ও মেয়ে দু’জনই সুস্থ। ’

    এরই মধ্যে মেয়ের নামও ঠিক করে ফেলেছেন তিশা-ফারুকী দম্পতি। তারা প্রথম সন্তানের নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী।

    এর আগে ২৮ ডিসেম্বর ফেসবুকে নিজেদের ছবি প্রকাশ করে ঘরে নতুন অতিথি আসার খবর জানান ফারুকী-তিশা দম্পতি। তখন ছবিতে তিশার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। তাদের ১১ বছরের সংসার জীবনের প্রথম সন্তান ইলহাম নুসরাত। ২০১০ সালে ১৬ জুলাই নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বিয়ে হয়েছিল।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ৬ জানুয়ারী, ২০২২ ১১:১৫ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ৬ জানুয়ারী, ২০২২ ১১:১৫ অপরাহ্ন