শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাঘাটায় সেতু-সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৮ অগাস্ট, ২০২৩ ০৮:২৪ পূর্বাহ্ন

    সাঘাটায় সেতু-সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

    গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন, সাঘাটা-ফুলছড়িতে কোন কাজ অবশিষ্ট থাকবেনা। দশ মাসের এমপি হয়ে মাত্র ছয় মাসের ব্যবধানে অসংখ্য রাস্তা, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, ঈদগা মাঠ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, নদী ভাঙ্গন রোধ, একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণসহ অনেক উন্নয়ন কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আরো অনেক  কাজ চলমান ও প্রক্রিয়াধীন রয়েছে আগামী দ্বাদশ নির্বাচনের আগেই অনেক কাজ সম্পন্ন হবে।

    বৃহস্পতিবার (১৭ আগস্ট) সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের চকদাতিয়া মেঘার জাংগাল খালের উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৪ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে আর সিসি গার্ডার সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পদুমশহর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    পদুশহর চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলজিইডির গাইবান্ধা জেলা নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সামশীল আরেফিন টিটু, সাধারণ সম্পাদক নাছিরুল  আলম স্বপন, পদুমশহর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক, সাঘাটা উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বকুল, আওয়ামী লীগ নেতা  সুমন প্রমূখ।

    সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এর আগে  দক্ষিণ উল্ল্যা চাঁন মিয়ার বাড়ি হইতে সাকোয়া পাকা রাস্ত পর্যন্ত এলজিইডি এর অর্থায়নে ৪৫ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে ৫২০ মিটার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে তিনি ঐদিন সকাল দশটায় ক্যান্সার, কিডনি সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক অনুদানের চেক বিতরণ করেন।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ অগাস্ট, ২০২৩ ০৮:২৪ পূর্বাহ্ন