শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৩

    নিজস্ব প্রতিবেদক

    ৭ জানুয়ারী, ২০২২ ০২:২৯ অপরাহ্ন

    টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৩
    মধুপুরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ

    টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর বাসস্ট্যান্ড–সংলগ্ন রুপালি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তিরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের সাইদুর রহমানের স্ত্রী শারমিন ও তাঁর মেয়ে সোহাগী এবং শেরপুরের শ্রীবরদী উপজেলার মিনার হোসেনের ছেলে রাসেল। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় পুলিশ জানায়, মধুপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় পৌঁছানোর পর মধুপুরগামী পিকআপ ভ্যানের সঙ্গে জামালপুরগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহন হন আরও দুজন।

    মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক কামাল বলেন, দুর্ঘটনাকবলিত ওই পিকআপ ভ্যান ও অটোরিকশা জব্দ করে থানায় আনা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশও থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    এ সড়ক দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনও ছুটে আসে। তারা হতাহতদের উদ্ধারের  চেষ্টা চালায়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৭ জানুয়ারী, ২০২২ ০২:২৯ অপরাহ্ন