শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় মেধাবীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

    গাইবান্ধা প্রতিনিধি

    ২২ অগাস্ট, ২০২৩ ০৮:৫৮ অপরাহ্ন

    গাইবান্ধায় মেধাবীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

    প্রবাসীকর্মীর মেধাবী সন্তানদের মাঝে এসএসসি সমমান/২১ ও এইচএসসি সমমান/২০ বিভিন্ন ক্যাটাগরিতে বাছাইকৃত শিক্ষার্থীদের মধ্যে মঙ্গলবার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের হলরুমে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। শিক্ষা বৃত্তির চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান। গাইবান্ধা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

    জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিফের সহকারি পরিচালক মোঃ নেশারুল হকের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রহিম, গাইবান্ধা জেলা তথ্য অফিসার কবির হোসেন, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, প্রবাসী ব্যাংকের ম্যানেজার আল আজম সর্দার প্রমুখ।

    উল্লেখ্য, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ১০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে মোট ৩ লাখ ১৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।




    সারাদেশ - এর আরো খবর