শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাঘাটায় ১০০ বোতল ফেনসিডিলসহ ৩ মহিলা আটক

    গাইবান্ধা প্রতিনিধি

    ২২ অগাস্ট, ২০২৩ ০৯:০০ অপরাহ্ন

    সাঘাটায় ১০০ বোতল ফেনসিডিলসহ ৩ মহিলা আটক

    গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেল ষ্টেশন এলাকা থেকে মাদক পাচারকালে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব। এসময় ৩ নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

    মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

    গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেচরা গ্রামের পরস মন্ডলের স্ত্রী মোমেনা বেগম (৪৬), পশ্চিম উচনা গ্রামের মৃত রফিক মন্ডলের মেয়ে নাছিমা বেগম (৪৮) ও বগুড়া সদর উপজেলার মালগ্রাম মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক শেখের স্ত্রী মুক্তি বেগম (৩৮)।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল বোনারপাড়া রেলওয়ে ষ্টেশনে অভিযান চালিয়ে ষ্টেশনে গাড়ীর জন্য অপেক্ষামান ওই তিন নারীর কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

    বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃরা মাদক ব্যবসায় দীর্ঘদিন ধরে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আটককৃতদের বোনারপাড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানানো হয়।




    সারাদেশ - এর আরো খবর