শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সুনামগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে : চালক ও হেলপার নিহত

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৩ অগাস্ট, ২০২৩ ০৯:৫৫ পূর্বাহ্ন

    সুনামগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে : চালক ও হেলপার নিহত

    সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় মঙ্গলবার বিকেলে বেইলি ব্রিজ ভেঙে সিমেন্ট বহনকারী একটি ট্রাক নদীতে পড়ে গেছে। উপজেলার পাগলা আউশকান্দি রাণীগঞ্জ সড়কের নলজোড় নদীর উপরে নির্মিত কাটাগাঙয়ে এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও এলাকাবাসী জানায়, সিমেন্ট বহনকারী ট্রাক ঢাকা থেকে জগন্নাথপুর আসার পথে ইচগাঁও কাটাগাঙ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হয়েছেন ট্রাক চালক ও হেলপার।

    জগন্নাথপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাফিকুজ জামান জানান, তারা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরির দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। চালক ও হেলপার নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধার করতে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরির দল অভিযান চালিয়ে যাচ্ছে।

    পাগলা জগন্নাথপুর আউশকান্দি রাণীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এই বেইলি সেতু দীর্ঘ দিনের পুরনো। রাজধানী শহর ঢাকা থেকে ২ ঘন্টা সময় সাশ্রয় করতে এই রুটে গত দুই বছর যাবত চালু হয়। চালুর পর থেকে এই রুটে যাত্রীবহনকারী বাস ও মিনিবাস ট্রাক চলাচল করে। সেতুটি ভেঙে যাওয়ার ফলে বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে সুনামগঞ্জ থেকে রাজধানী শহর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন চলাচল করবে বলে জানান, সুনামগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জুয়েল মিয়া।

    জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ট্রাকটি সিমেন্ট নিয়ে ঢাকা থেকে জগন্নাথপুরে আসার পথে অতিরিক্ত পণ্য বহনের কারণে বেইলি সেতু ভেঙে নদীতে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, কাটাগাঙের ওপর বেইলি সেতুর জায়গায় নতুন সেতু নির্মাণের প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। আপাতত সেতু চালু করতে সময় লাগবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ অগাস্ট, ২০২৩ ০৯:৫৫ পূর্বাহ্ন