শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ট্র্যাফিক পুলিশ নিহত

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৫ অগাস্ট, ২০২৩ ০৮:০৯ পূর্বাহ্ন

    গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ট্র্যাফিক পুলিশ নিহত

    গাইবান্ধা জেলা শহরের বড় মসজিদ সংলগ্ন পুরাতন জেলখানা মোড়ের জিরো পয়েন্ট এলাকায় বৃহস্পতিবার সকাল ৬টার দিকে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় বিপ্লব প্রামাণিক নামে এক ট্র্যাফিক পুলিশ ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

    তিনি মোটরসাইকেল চালিয়ে ডিউটিতে আসার সময় ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে নিহত হন। নিহত বিপ্লব সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মৃত আসমত আলীর ছেলে। তিনি ট্র্যাফিক পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। গাইবান্ধা জেলা শহরের বাংলাবাজার এলাকার একটি ভাড়া বাসায় স্ব-পরিবারে থাকতেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে ট্রাফিক পুলিশ বিপ্লব বাসা থেকে বেরিয়ে  মোটরসাইকেল যোগে ট্রাফিক অফিসে যাচ্ছিলেন। এসময় শহরের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি ট্রাক চলন্ত মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মুহুর্তেই রাস্তায় ছিটকে পড়ে তিনি নিহত হন।

    এব্যাপারে সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা জানান, অজ্ঞাত ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। সড়কে ছিটকে পড়ে এসময় মাথায় গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়। ঘাতক ট্রাকটি শনাক্তসহ চালককে আটক করতে পুলিশি জোর তৎপরতা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ অগাস্ট, ২০২৩ ০৮:০৯ পূর্বাহ্ন