শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় ঐতিহাসিক ফুলবাড়ী ট্রাজেডি দিবস পালিত

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৭ অগাস্ট, ২০২৩ ১০:৪০ পূর্বাহ্ন

    গাইবান্ধায় ঐতিহাসিক ফুলবাড়ী ট্রাজেডি দিবস পালিত

    ২৬ আগস্ট ঐতিহাসিক ফুলবাড়ী ট্রাজেডি দিবস উপলক্ষে তেল-গ্যাস-বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শনিবার স্থানীয় পৌর শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ ও আলোচনা অনুষ্ঠিত হয়। জাতীয় কমিটির সভাপতি অ্যাড. শাহাদৎ হোসেন লাকুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচীব মনজুর আলম মিঠু, বিপ্লবী কমিউস্টলীগের সভাপতি রেবতী বর্মন, কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, বাসদ মার্কসবাদী জেলা সদস্য পরমানন্দ দাস প্রমুখ।

    বক্তারা বলেন, ২৬ আগস্ট ফুলবাড়ী ট্রাজেডি দিবসের ১৬ বছর আজ। এই দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারের দমন পীড়ণে রক্তাক্ত হন হাজার হাজার মানুষ। শহীন হন তরিকুল, আমিন ও সালেকিন। সেইদিন হতে আজও দিনটি পালিত হচ্ছে। ১৯৯৪ সালে সরকার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য অস্ট্রেলিয়া সংস্থা বিএইচপির সঙ্গে চুক্তি হয।পরে এশিয়া এনার্জি যার ৮০ শতাংশ রপ্তানি করবে এবং শতকরা উন্মুক্ত পদ্ধতিতে উত্তলিত কয়লর মাত্র  ৬ ভাগ পাবে বাংলাদেশ এবং উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলিত হলে প্রাণ প্রকৃতি পরিবেশ সহ ৬৪৬ একর আবাদি জমি ধ্বংস হবে। এর প্রতিবাদে ৬ দফা দাবীতে আন্দোলনের ডাক দেন জাতীয় কমিটি। আজও আন্দোলন অব্যাহত চলছে এবং আগামী দিনে সকল আন্দোলনে আসার আহবান জানান সকল শ্রেণি পেশার জনগনকে।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ অগাস্ট, ২০২৩ ১০:৪০ পূর্বাহ্ন