শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রামসাগর এক্সপ্রেস ট্রেন ফের উদ্বোধন করলেন রেলমন্ত্রী

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩০ অগাস্ট, ২০২৩ ১০:৪০ পূর্বাহ্ন

    রামসাগর এক্সপ্রেস ট্রেন ফের উদ্বোধন করলেন রেলমন্ত্রী

    রামসাগর এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালুকরণের উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (২৯ আগস্ট) গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেল মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাড. মো. নূরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে রামসাগর এক্সপ্রেস ট্রেনটির উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি এবং সাঘাটা-ফুলছড়ি আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি।

    সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এস.এম সামশীল আরেফিন টিটুর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপনের  সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হায়দার আলীসহ জেলা, উপজেলা আওয়ামী লীগসহ রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

    প্রধান অতিথি রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সারাদেশের পরিকল্পনা হিসেবে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি চালু করা হলো। এর ফলে এই অঞ্চলের সাথে উত্তরা লের মানুষের যোগাযোগের সুবিধা বাড়বে। তিনি বলেন, এ অঞ্চল থেকে রংপুর, দিনাজপুর, ঠাঁকুরগাও পঞ্চগড়সহ উত্তরা লের ৮ জেলার বিকল্প যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো নেই। এই ট্রেনটি এ অঞ্চলের মানুষের জন্য যাতায়াত ও মালামাল পরিবহনসহ অন্যান্য সুযোগ সুবিধার সৃষ্টি হবে। শুধু তাই নয়, আট জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমুহ দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে। এ কারণে গাইবান্ধা জেলার স্কুল-কলেজ শিক্ষকদের প্রায়ই দিনাজপুর যেতে হয়। এক্ষেত্রে ট্রেনটির গুরুত্ব অপরিসীম। ট্রেনটি সকালে গাইবান্ধার বোনারপাড়া থেকে রওনা দিয়ে মাত্র সাড়ে চার ঘন্টায় দিনাজপুরে পৌঁছবে। ট্রেনটি চালু হওয়ায় যেমন কম লাগবে তেমনি ভাড়াও অনেক সাশ্রয় হবে। পরে মন্ত্রী দুপুর ২টায় নলডাঙ্গা রেলওয়ে স্টেশন আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ অগাস্ট, ২০২৩ ১০:৪০ পূর্বাহ্ন