শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সোহরাওয়ার্দীতে ছাত্রলীগের সমাবেশ আজ

    নিজস্ব প্রতিবেদক

    ১ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:০৩ পূর্বাহ্ন

    সোহরাওয়ার্দীতে ছাত্রলীগের সমাবেশ আজ

    আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসমাবেশ করবে ছাত্রলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সমাবেশকে স্মরণকালের বৃহত্তর সমাবেশে রূপ দেয়ার প্রস্তুতি নিয়েছে ছাত্রলীগ।

    বিকাল ৩টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সারা দেশ থেকে পাঁচ লাখের বেশি শিক্ষার্থী সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এই সংগঠন। সমাবেশে সভাপতিত্ব করবেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

    এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এই সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা বার্তা দিতে চাই, মুক্তিযুদ্ধের চেতনায়, জাতির পিতার আদর্শে বলীয়ান থাকবো। একই সঙ্গে খুনি, সন্ত্রাসী, জঙ্গিবাদীদের সঙ্গে কম্প্রোমাইজ করার কোনও জায়গা ছাত্রসমাজে নেই। শেখ হাসিনার প্রতি এ দেশের সব শিক্ষার্থীর যে ভালোবাসা রয়েছে, গভীর ভাবাবেগ রয়েছে, সেটির বহিঃপ্রকাশ ঘটাতে আমরা এই সমাবেশ করবো।

    তিনি আরও বলেন, আগামী নির্বাচনে এই তরুণদের শক্তির ওপর ভিত্তি করে শেখ হাসিনা নিরঙ্কুশ ব্যালট বিপ্লবে বিজয়ী হতে যাচ্ছেন। সন্ত্রাসীদের সঙ্গে আজকের ছাত্রসমাজ আপসহীন জায়গায় রয়েছে।

    ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, এই ছাত্রসমাবেশ থেকে সারা বিশ্বে আমরা একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চাই, তরুণ সমাজ জাতির পিতার কন্যার সঙ্গে ছিল, আছে ও থাকবে।

    তিনি আরও বলেন, শুক্রবারের সমাবেশে লাখ লাখ শিক্ষার্থীকে নিয়ে আমরা উন্মুক্তভাবে শপথ নিতে চাই, দেশবিরোধী যেকোনও অপশক্তির অপতৎপরতা রুখে দিতে দেশের তরুণরা সদা প্রস্তুত রয়েছে।




    রাজনীতি - এর আরো খবর

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    ১ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:০৩ পূর্বাহ্ন

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    ১ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:০৩ পূর্বাহ্ন

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    ১ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:০৩ পূর্বাহ্ন