বাদ পড়েছেন রোনালদো ও নেইমার

ফিফা বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় মেসি

খেলাধুলা ডেস্ক

৮ জানুয়ারী, ২০২২ ১০:৫৮ পূর্বাহ্ন

 ফিফা বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় মেসি
ফিফা

২০২১ সালের বর্ষসেরা ফুটবলার ১১ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। সেই তালিকায় আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি জায়গা করে নিলেও জায়গা হয়নি ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার ও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালডোর।

সংক্ষিপ্ত ওই তালিকায় মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জায়গা করে নিয়েছেন রবার্ট লেওয়ানভোডস্কি ও মোহামেদ সালাহ।

নেইমার-রোনালদো ছাড়াও তালিকা থেকে বাদ পড়েছেন করিম বেনজেমা, কেভিন ডি ব্রুইনা, আর্লিং হালান্ড, জর্জিনিয়ো, এনগোলো কান্তে ও কিলিয়ান এমবাপে।

২০২১ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচনে গত ২২ নভেম্বর ১১ জনের তালিকা প্রকাশ করে ফিফা। ২০২০-এর ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত সময়কালের পারফরম্যান্স বিবেচনায় ফিফার একটি বিশেষজ্ঞ প্যানেল তালিকাটি তৈরি করে। শুক্রবার সেটিই তিনজনে নামিয়ে আনল বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। বিশেষজ্ঞ প্যানেলের মূল্যায়নের ভিত্তিতেই ঘোষণা করা হবে কার হাতে উঠতে যাচ্ছে এবারের ফিফা দ্য বেস্টের পুরস্কার।

এবারের ফিফা দ্য বেস্টও মেসির হাতে যেতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। গত নভেম্বরেই সপ্তম ব্যালন ডি অর বাগিয়ে নিয়েছেন এই খুদে জাদুকর।

সেই মোতাবেক ধারণা করা হচ্ছে এবারের ফিফা দ্য বেস্টের দৌড়ে মেসিই সবচেয়ে এগিয়ে।

গত মৌসুমের দারুণ পারফরম্যান্সের জন্য গত ২৯ নভেম্বর লেভানডভস্কি ও চেলসির জর্জিনিয়োকে হারিয়ে রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর জেতেন মেসি। তার সামনে এবার সুযোগ ফিফার পুরস্কারটিও জিতে নেয়ার হাতছানি।

আগামী ১৭ জানুয়ারি ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

ছেলেদের বিভাগের মনোনয়নের পাশাপাশি মেয়েদের বিভাগে সেরা তিনে মনোনীত খেলোয়াড়ের নামও জানিয়েছে ফিফা। দুজন বার্সেলোনার, দুজনই স্প্যানিশ—জেনিফার এরমোসো ও আলেক্সিয়া পুতেয়াস। অন্যজন চেলসির অস্ট্রেলিয়ান ফুটবলার স্যাম কের। ব্যালন ডি’অরে সেরা নির্বাচিত হয়েছিলেন পুতেয়াস।

বিশ্বের সব জাতীয় দলের কোচ ও অধিনায়ক আর ফিফার নির্বাচিত সাংবাদিকের ভোটের পাশাপাশি ফিফার ওয়েবসাইটে নিবন্ধিত সমর্থকদের ভোট মিলিয়ে হবে সেরার নির্বাচন। ১৭ জানুয়ারি জুরিখে ফিফার সদর দপ্তর থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে জানানো হবে বর্ষসেরার নাম।

একনজরে দেখে নিন ফিফার সব পুরস্কারের মনোনীত সেরা তিনের নাম:
বর্ষসেরা খেলোয়াড়

ছেলেদের বিভাগ:
রবার্ট লেভানডফস্কি (পোল্যান্ড জাতীয় দল, বায়ার্ন মিউনিখ)
লিওনেল মেসি (আর্জেন্টিনা জাতীয় দল, বার্সেলোনা, পিএসজি)
মোহামেদ সালাহ (মিসর জাতীয় দল, লিভারপুল)

মেয়েদের বিভাগ:
জেনিফার এরমোসো (স্পেন জাতীয় দল, বার্সেলোনা)
স্যাম কের (অস্ট্রেলিয়া জাতীয় দল, চেলসি)
আলেক্সিয়া পুতেয়াস (স্পেন জাতীয় দল, বার্সেলোনা)

 

 




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

৮ জানুয়ারী, ২০২২ ১০:৫৮ পূর্বাহ্ন

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

৮ জানুয়ারী, ২০২২ ১০:৫৮ পূর্বাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

৮ জানুয়ারী, ২০২২ ১০:৫৮ পূর্বাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

৮ জানুয়ারী, ২০২২ ১০:৫৮ পূর্বাহ্ন

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

৮ জানুয়ারী, ২০২২ ১০:৫৮ পূর্বাহ্ন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

৮ জানুয়ারী, ২০২২ ১০:৫৮ পূর্বাহ্ন