শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিক্ষকরা মানব সম্পদ তৈরি করতে পারেন: শামীম পাটোয়ারী এমপি

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:২৭ পূর্বাহ্ন

    শিক্ষকরা মানব সম্পদ তৈরি করতে পারেন: শামীম পাটোয়ারী এমপি

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কল্যাণ সমিতির আয়োজনে শনিবার (২ সেপ্টেম্বর) উপজেলার জামালহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক পরেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

    প্রধান শিক্ষক ও সমিতির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন, উপজেলা জাতীয়পার্টির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, প্রধান শিক্ষক ও সমিতির সভাপতি আখতারুজ্জামান সরকার ও সাধারণ সম্পাদক আহসান হাবীব সরকার প্রমুখ।

    সাংসদ শামীম তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকরা শিল্প কারখানা গড়ে তুলতে পারেন না। কিন্তু শিক্ষকরা মানব সম্পদ তৈরি করতে পারেন। প্রতিষ্ঠান প্রধানগণ হচ্ছেন সমাজের বাতিঘর। প্রতিষ্ঠান প্রধানদের স্কুলে উপস্থিত থেকে যথানিয়মে পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ ভাবে আহবান জানান।

    তিনি আরো বলেন, ভালো শিক্ষার্থী তৈরি করতে হলে নিয়মিত পাঠাদান ছাড়া কোন বিকল্প নেই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সৃষ্ট বিরোধ নিরসনে তিনি একটি শক্তিশালি কমিটি গঠনের পরামর্শ প্রদান করেন। মামলার কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:২৭ পূর্বাহ্ন