শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৩৪ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বাজারের কাপড় পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ১০ দোকানের প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে প্রাথমিক ভাবে জানাগেছে।

    শনিবার (২ সেপ্টম্বর) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান পৌর মেয়র মুকিতুর রহমান রাফি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

    শুক্রবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে পৌর এলাকার চালবাজার ও কাপড় পট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তের আগুন চালবাজার, লোহাপট্টি, কামারপট্টি ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

    এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে গেবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট অগ্নিকাণ্ডের স্থলে উপস্থিত হয়ে দ্রুত ব্যবসায়ীদের সহায়তা আগুন নিয়ন্ত্রণে আনে।

    এ বিষয়ে গোবিন্দগঞ্জের ফায়ার সাভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, গভীর রাতে সৃষ্ট আকষ্মিক অগ্নিকাণ্ডে ১০টি দোকান ও মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৩৪ পূর্বাহ্ন