শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোবিন্দগঞ্জে ২৪২ পিস ইয়াবাসহ বেলাল র‌্যাবের হাতে গ্রেফতার

    গাইবান্ধা প্রতিনিধি

    ৪ সেপ্টেম্বর, ২০২৩ ১১:১১ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে ২৪২ পিস ইয়াবাসহ বেলাল র‌্যাবের হাতে গ্রেফতার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ২৪২ পিস ইয়াবাসহ বেলাল মিয়া (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

    রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়। গ্রেফতারকৃত বেলাল মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কুঠিবাড়ী গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সামনে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থানকালে বেলাল মিয়ার কাছ থেকে ২৪২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।

    মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত বেলালকে গোবিন্দগগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৪ সেপ্টেম্বর, ২০২৩ ১১:১১ পূর্বাহ্ন