শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পলাশবাড়ীতে পোকা দমনে পার্চিং উৎসব পালিত

    গাইবান্ধা প্রতিনিধি

    ৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৪৫ পূর্বাহ্ন

    পলাশবাড়ীতে পোকা দমনে পার্চিং উৎসব পালিত

    পরিবেশের ভারসাম্য রক্ষা-কীটনাশকের ব্যবহার কমানো এবং ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণে গাইবান্ধার পলাশবাড়ীতে পার্চিং উৎসব পালিত হয়েছে।

    বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পৌরশহরের জামালপুর গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে এ পার্চিং উৎসব পালন করা হয়।

    এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. ফাতেমা কাওসার মিশু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকা জাহান তৈষী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হুদা, কৃষক নজরুল ইসলাম আইয়ুব আলী, বকু মিয়া, ওয়াহেদ মিয়া, ছাদেক আলী, শামিম মিয়া ও রুবেল মিয়া প্রমুখ।

    উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু জানান, পার্চিং পদ্ধতি হচ্ছে জমিতে নিরাপদ অভয়াবস্থান সৃষ্টি করা। পার্চিং অর্থাৎ বাঁশের কি  বা গাছের ডাল জমিতে পুতে রাখা। যেখানে পাখিরা বসে বিশ্রাম নিতে পারবে এবং ফসলের ক্ষতিকর পোকাগুলো খাবে এবং মলত্যাগ করে জমিতে সার বৃদ্ধি করবে। জমিতে চারা রোপণের এক সপ্তাহের মধ্যে এক বিঘা জমিতে ৭ থেকে ১০টি কি বা ডাল মাটিতে পোতা যাবে। কৃষকদের পার্চিং পদ্ধতিতে উৎসাহিত করার লক্ষ্যে পার্চিং উৎসবেরর আয়োজন করা হয়।

     




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:৪৫ পূর্বাহ্ন