ত্রীর মাথা থেঁতলে হত্যা, স্বামী গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

১১ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:০২ পূর্বাহ্ন

ত্রীর মাথা থেঁতলে হত্যা, স্বামী গ্রেপ্তার

 স্ত্রী হত্যার অভিযোগে জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ থানা পুলিশ । শনিবার রাতে সদর উপজেলার জাগীর ইউনিয়নের উকিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম একই এলাকার বাসিন্দা। তিনি সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে চাকরি করেন।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে শনিবার রাতে মসলা বাটার শিল দিয়ে স্ত্রী তাসলিমা আক্তারের মাথায় আঘাত করেন জাহিদুল। ওই সময় তাসলিমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে জাহিদুল ইসলামকে ধরে ফেলেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাসলিমার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রউফ সরকার বলেন, ‘ওই ঘটনায় নিহতের বাবা আহমদ আলী রোববার সকালে জাহিদুলকে আসামি করে থানায় মামলা করেন। মামলায় জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

জাহিদুল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১১ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:০২ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১১ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:০২ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

১১ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:০২ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১১ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:০২ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১১ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:০২ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

১১ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:০২ পূর্বাহ্ন