শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় নিরাপদ অভিবাসন ও মানব পাচারবিরোধী সংলাপ

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৪৯ পূর্বাহ্ন

    গাইবান্ধায় নিরাপদ অভিবাসন ও মানব পাচারবিরোধী সংলাপ

    গাইবান্ধায় গণমাধ্যমকর্মীদের সাথে নিরাপদ অভিবাসন ও মানব পাচার বিরোধী সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১১ সেপ্টেম্বর) সদর উপজেলার নশরৎপুরে গণ উন্নয়ন কেন্দ্রের মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা এডবিøউও ইন্টারন্যাশনালের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) আয়োজনে প্রসপারিটি প্রকল্পের আওতায় এ সংলাপে সভাপতিত্ব করেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান। গণ উন্নয়ন কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জয়া প্রসাদের সঞ্চালনায় সংলাপে মূল আলোচনায় অংশ নেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গাইবান্ধার অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রহিম, গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক খাদিমুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক নেশারুল হক ও প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক আল আজম সরকার।

    সংলাপে অভিজ্ঞতা বিনিময় ও মতামত উপস্থাপন করে বক্তব্য দেন গাইবান্ধা প্রেস ক্লাব সভাপতি কেএম রেজাউল হক, সাংবাদিক সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, দীপক কুমার পাল, সিদ্দিক আলম দয়াল, রিক্তু প্রসাদ, আফরুজা লুনা, এসএম বিপ্লব ইসলাম, আমিনুল হক ও শাহ আলম যাদু প্রমুখ। এছাড়াও ফটো সাংবাদিক কুদ্দুস আলম, উত্তম সরকার, ফিরোজ কবীর ও কায়সার রহমান রোমেলসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৪৯ পূর্বাহ্ন