শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে ওয়ালটন প্লাজার প্রচার র‌্যালি

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৫৮ পূর্বাহ্ন

    পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে ওয়ালটন প্লাজার প্রচার র‌্যালি

    খুলনার পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে প্রচার র‌্যালি, মশক নিধন, লিফলেট বিতরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বক্তৃতা প্রতিযোগিতা ও মাস্ক বিতরণ করা হয়েছে। “মশার আবাসস্থল ধ্বংস করি, মশামুক্ত বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে দেশ ব্যাপি ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওয়ালটন প্লাজা পাইকগাছা ও ওয়ালটন প্লাজা কপিলমুনি সোমবার সকালে পৌর সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

    কর্মসূচির শুরুতেই সচেতনতামূলক প্রচার র‌্যালি বিদ্যালয় ও আশপাশ এলাকায় প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয়ের আশে পাশে মশক ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এছাড়া শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, ওয়ালটন এর ক্রেডিট ও মনিটরিং কর্মকর্তা ইমরান হুসাইন, ওয়ালটন প্লাজার ম্যানেজার জাবের হোসেন, সেলস অফিসার জান্নাতুল মাওয়া, নিসচা সহ-সভাপতি ইলিয়াস হোসেন, শিক্ষক রনজুমানারা, গীতা রানী, মাহফুজা খাতুন, ললিতা নাথ, নার্গিস পারভীন, রত্নেশ্বর সরকার, শামীমা নাসরিন সিমা, আজমেরী সুলতানা, এসএম আমিনুর রহমান লিটু, শাহানা ইয়াসমিন, ওয়ালটন কর্মকর্তা আশিক ইকবাল, আছাদুজ্জামান, তুষার অধিকারী ও ফারুক হুসাইন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৫৮ পূর্বাহ্ন