শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শেখ হাসিনার নেতৃত্বে স্থানীয় সরকার শক্তিশালী হয়েছে: হুইপ গিনি

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ন

    শেখ হাসিনার নেতৃত্বে স্থানীয় সরকার শক্তিশালী হয়েছে: হুইপ গিনি

    গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষে স্থানীয় পৌরপার্কে রোববার (১৭ সেপ্টেম্বর) হতে তিনদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, বিভিন্ন বিভাগীয় দপ্তর ও ইউনিয়ন পরিষদের উন্নয়ন মূলক কর্মকান্ড প্রচারের লক্ষে স্টল স্থাপনসহ অন্যান্য কর্মসূচি পালন করা হবে। এ উন্নয়ন মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এবারের মেলার প্রতিপাদ্য ছিল ‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’।

    এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরীফুল আলম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. সাবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সরোয়ার কবীর, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপনসহ বিভাগীয় কর্মকর্তা ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের আ.লীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

    হুইপ বলেন, বাংলাদেশে এই প্রথমবারের মতো স্থানীয় সরকার দিবস উদ্যপান হয়েছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্থানীয় সরকার শক্তিশালী হচ্ছে যার ফলে দেশ এগিয়ে যাচ্ছে । তৃণমূল পর্যায়ের ব্যাপক কর্মকান্ড বাস্তবায়ন হওয়ায় সাধারণ মানুষ এর সুফল পেয়েছে । এরআগে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ন