শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ফুলছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ন

    ফুলছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার

    গাইবান্ধার ফুলছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলি ও একটি ড্যাগারসহ ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. কামাল হোসেন।


    গ্রেফতারকৃত ডাকাতরা হলেন—গাইবান্ধা জেলার আলমগীর শেখা ৩০), মাসুম শেখ (৩৬), হাসান আলী শেখ (৩৮),আব্দুল মালেক (৩৫) ও রহমত আলী (৫৫) এবং তারা মিয়া (৩৮)।


    পুলিশ সুপার মো. কামাল হোসেন জানান, শনিবার (১৬ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় ফুলছড়ির খোলাবাড়ী এলাকার বাংলা বাজারে ধৃতরা ডাকাতি প্রস্তুতিকালে ওইসব অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়েছে। এতে আরও কয়েকজন পালিয়ে গেছেন। নৌযানে ডাকাতির জন্য ওইস্থানে অবস্থান করে পরামর্শ করছিল তারা। তাদের দেওয়া তথ্যমতে ঘটনার সঙ্গে জড়িত পলাতকদের গ্রেফতারের নিমিত্তে ফুলছড়ি ও সাঘাটা থানা এলাকায় অভিযান অব্যাহত আছে। গ্রেফতারদের বিরুদ্ধে ফুলছড়ি থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির পৃথক দুইটি মামলা দায়ের করা হয়। আসামিদের বিরুদ্ধে ডাকাতি, চুরি, মারামারিসহ বিভিন্ন আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

    উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান প্রমুখ।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ন