শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোবিন্দগঞ্জে সরকারি সেবা প্রাপ্তি বিষয়ে মতবিনিময়

    গাইবান্ধা প্রতিনিধি

    ২১ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ন

     গোবিন্দগঞ্জে সরকারি সেবা প্রাপ্তি বিষয়ে মতবিনিময়

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালসহ প্রান্তিক জনগোষ্ঠির সরকারি সেবা প্রাপ্তিতে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক সংগঠন জনউদ্যোগ গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে সাঁওতাল যুব নারী-পুরুষদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের ভুতগাড়ী মিশনে দিনব্যাপী এ মতবিনিময় সভায় জনউদ্যোগ যুব ফোরামের ৫০জন তরুণ-তরুনী অংশগ্রহণ করে।

    মতবিনিময় সভায় সার্চ ইঞ্জিনের ব্যবহার, অ্যাপস ডাউনলোড ও ব্যবহার, অনলাইনে সরকারি সেবাপ্রাপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

    সাঁওতাল যুবদের সাথে মতবিনিময় করেন, গোবিন্দগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সত্য রনজন সাহা। এসময় তিনি বলেন, ডিজিটাল জগতের বাস্তবতায় এখন নতুন সম্ভাবনা নিয়ে উন্নত জাতিগঠনে স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শুরু হয়েছে। এজন্য আমাদেরকে স্মার্ট নাগরিক হতে হবে। এজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতার বিকল্প নেই। এজন্য তথ্যপ্রযুক্তি ব্যবহারের টেকনিক, আইনকানুন, নীতিমালা সম্পর্কে জানতে হবে, সচেতন হতে হবে। ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বিভিন্ন সরকারি দফতরের সেবা গ্রহণে যুবদের অভ্যস্থ হয়ে উঠতে হবে।

    সমাজকর্মী রেবেকা কিস্কু’র সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অবলম্বনের প্রকল্প সমন্বয়কারী মাহাবুব মুকুল, রেবেকা মুর্মু, মিখাইল, মারিয়া মুর্মুসহ সাঁওতাল যুব নারী-পুরুষরা বক্তব্য দেন।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ন