শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোবিন্দগঞ্জে ছিনতাই হওয়া অটোভ্যান উদ্ধার- গ্রেফতার ১

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৪৮ পূর্বাহ্ন

     গোবিন্দগঞ্জে ছিনতাই হওয়া অটোভ্যান উদ্ধার- গ্রেফতার ১

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে চালককে অজ্ঞান করে ছিনতাই করা অটোভ্যানটি  উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইয়ের সাথে জড়িত অভিযোগে  আব্দুর রহিম (৪০) নামের একজন গ্রেফতার করা হয়েছে।

    জানা গেছে গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) অটোভ্যান চালক শাহজাহান আলী কোচাশহর  থেকে  ৩জন যাত্রী ভাড়া নিয়ে  গোবিন্দগঞ্জের দিকে রওয়ানা হয়। এরপর যাত্রীবেশী  দুবৃর্ত্তরা  শ্রীমুখ স্বাস্থ্য কেন্দ্রের সামনে তাকে  চেতনানাশক ঔষধ দিয়ে ভ্যান চালক শাহজাহানকে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে  অটোভ্যান নিয়ে পালিয়ে যায়।  

    এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মামলা হলে মামলার বাদী শাহজাহানের জামাতা  আলম মন্ডল  উপজেলা কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামে অটোভ্যানটি সনাক্ত করে। বিষয়টি  থানায় জানালে পুলিশ গত রবিবার রাতেই অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধার ও ছিনতায়ের সাথে জড়িত অভিযোগে আব্দুর রহিমকে গ্রেফতার করে। রহিম কাটাবাড়ী  ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামের  মৃত রুস্তম মিয়ার পুত্র।

    গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বলেন- ছিনতাইয়ের পর ভ্যানটি ফকিরগঞ্জের আব্দুর রহিমের বাড়ী থেকে উদ্ধার করা হয়। ছিনতাই হওয়া ভ্যান ক্রয়ের অভিযোগে রহিমকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে গ্রেরণ করা হয়েছে।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৪৮ পূর্বাহ্ন