মানিকগঞ্জে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:১৪ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

মানিকগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা  প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় মডেল হাই স্কুল মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।   জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আক্তার।

 জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: তৌহিদুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার। এ সময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মমিন সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন,ফুটবল পৃথিবীর জনপ্রিয় খেলার মধ্যে অন্যতম। শুধু ফুটবল নয় যেকোনো খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়।
 প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই টুর্নামেন্ট ভবিষ্যত শিক্ষা ও কর্মজীবনে পাথেয় হিসেবে কাজ করবে।   

তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।   আজকের এই ছোট ছোট  খেলোয়ারদের টুর্নামেন্ট তার উৎকৃষ্ট উদাহরণ। খেলোয়ারদের বেইজমেন্ট তৈরিতে প্রাথমিক পর্যায়ের এমন টুর্নামেন্ট দেশের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:১৪ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:১৪ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:১৪ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:১৪ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:১৪ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:১৪ পূর্বাহ্ন