শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ফাইনাল খেলা জানুয়ারির প্রথম সপ্তাহে: কাদের

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৩৮ পূর্বাহ্ন

    ফাইনাল খেলা জানুয়ারির প্রথম সপ্তাহে: কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই ভিসানীতির তোয়াক্কা করি না। বার্তা দিয়ে দিচ্ছি, কারও নিষেধাজ্ঞার তোয়াক্কা আমরা করি না। বাংলাদেশ স্বাধীন করেছি কারও নিষেধাজ্ঞার পরোয়া করার জন্য নয়। রক্ত দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে কারও নিষেধাজ্ঞা মানার জন্য নয়।


    বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মাঠে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


    গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাড. আজমত উল্লাহ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউল্ল্যাহ মন্ডলের সঞ্চালনায় সমাবেশ আয়োজিত হয়।

    সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, সিমিন হোসেন রিমি এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, মাহবুবউল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ও এসএম কামাল হোসেন।

    এ ছাড়াও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. ইকবাল হোসেন সবুজ, বেগম শামসুন্নাহার ভূঁইয়া এমপি ও রুমানা আলী টুসি।

    ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে আগামী ৩৬ দিনের আলটিমেটাল দিলাম। এর মধ্যে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। সহিংসতা বন্ধ করতে হবে। আর যদি বিএনপি এসব বন্ধ না করে সঠিক পথে না আসে তাহলে আমরা অপরাজনীতির কালো হাত ভেঙে দিব। আমাদের প্রতিটা নেতাকর্মী ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেয়।

    তিনি বলেন, আমার নির্বাচন আমি করব। তুমি কে? সাত সমুদ্র তেরো নদীর পাড় আটলান্টিকের ওপার থেকে নিষেধাজ্ঞা দেবে।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খেলা হবে, হবে খেলা। আগামী মাসে খেলা হবে। আর আসল খেলা বা ফাইনাল খেলা হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। ফাইনাল খেলার জন্য প্রস্তুত থাকুন।

     




    রাজনীতি - এর আরো খবর

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৩৮ পূর্বাহ্ন

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৩৮ পূর্বাহ্ন

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৩৮ পূর্বাহ্ন