শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোবিন্দগঞ্জে গৃহহীন ভুমিহীনদের জমি ঘর বরাদ্দের দাবিতে স্মারকলিপি

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে গৃহহীন ভুমিহীনদের জমি ঘর বরাদ্দের দাবিতে স্মারকলিপি

    নিত্যপণ্যের উর্ধ্বগতি ও গৃহহীন ভুমিহীনদের জমি ঘর বরাদ্দসহ সিন্ডিকেট বন্ধের দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওয়ার্কার্স পার্টি উপজেলা প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেছে।

    বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি পেশ করেন।

    বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জননেতা এম এ মতিন মোল্লার নেতৃত্বে  স্মারকলিপি কর্মসুচিতে উপস্থিত ছিলেন উপজেলা পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা জাতীয় কৃষক সমিতির  সমিতির আহ্বায়ক কৃষকনেতা  রবিউল আউয়াল বিএসসি, উপজেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, যুবমৈত্রী জেলা সভাপতি আশরাফুল ইসলাম, পার্টির নেতা ডাঃ মোজাফফর হোসেন,খন্দকার রিপন, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, ডাঃ আবদুল ওয়াদুদ, আব্দুর রহমান, সাংবাদিক নেতা শাহ আলম সরকার সাজু ও আলমগীর হোসেন প্রমুখ।

    স্মারকলিপিতে উল্লেখ হয়, কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই রহস্যজনক ভাবে গৃহহীন থাকা সত্বেও গোবিন্দগঞ্জ উপজেলাকে গৃহহীন ভুমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি, মানববন্ধন অনুষ্ঠিত ঘোষণা করা হয়। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয়ের চাহিদা মোতাবেক গত ১৯ মার্চ ২০২৩ ইং ১৬ শত ভূমিহীনের তালিকা তাঁর হাতে জমা দিলেও এখন পর্যন্ত বান্তবায়ন হয়নি। সেই সাথে বাজার স্থিতিশীল রাখতে সিন্ডিকেট বন্ধের দাবী জানানো হয়।

    গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রাসেল মিয়া দাবী গুলো বাস্তবায়নে উদ্যোগ গ্রহন করবেন মর্মে নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ন