চর নারায়ণপুর ছাত্রলীগের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত

রাজবাড়ী প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৫২ অপরাহ্ন

চর নারায়ণপুর ছাত্রলীগের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত

বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর সুইজগেট ঈদগা ময়দানে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ীর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এর  সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও ২নং প্যানেল চেয়ারম্যান মোঃ আজম মন্ডল, ইউপি চেয়ারম্যান টুকু মিজিসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। পরে দোয়া মাহফিল ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৫২ অপরাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৫২ অপরাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৫২ অপরাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৫২ অপরাহ্ন