শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ প্রধান

    শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে এগিয়ে যাচ্ছে

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩৯ অপরাহ্ন

    শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে এগিয়ে যাচ্ছে

    বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

    কিন্তু বিএনপি - জামায়াত বাংলাদেশকে নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে, এই ষড়যন্ত্রকারীরা যে কোন সময় দেশে আবারও জ্বালাও পোড়াও করতে পারে।

    ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্বের বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আঃ লতিফ প্রধান উপরোক্ত কথাগুলো বলেন।

     উপজেলা আওয়ামীলীগ দপ্তর রোকনুজ্জামান বুদু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু, সহ সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, ডঃ  ইবনে আজিজ মোঃ নুরুল হোদা ফরহাদ আব্দুল্যা সহ অন্যরা।

    শেষে শেখ হাসিনার সাফল্য ও মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩৯ অপরাহ্ন