শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সহজ জয়

    খেলাধুলা ডেস্ক

    ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:০৪ পূর্বাহ্ন

    প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সহজ জয়

    টপ অর্ডারে তানজিদ হাসান, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের হাফ-সেঞ্চুরিতে বিশ^কাপের আগে শুক্রবার নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শ্রীলংকার ছুঁড়ে দেয়া ২৬৪ রানের টার্গেট ৮ ওভার বাকী রেখেই স্পর্শ করে ফেলে টাইগাররা। তানজিদ ৮৪, লিটন ৬১ ও মিরাজ অপরাজিত ৬৭ রান করেন। আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ।

    গুয়াহাটিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা শ্রীলংকাকে ৫৫ বলে ৬৪ রানের সূচনা এনে দেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। দশম ওভারের দ্বিতীয় বলে কাঁধের ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ৩৪ রান করা পেরেরা।

    কুশল মেন্ডিসকে নিয়ে দলের রান ১শ পার করেন নিশাঙ্কা। মেন্ডিসকে ২২ রানে থামিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার নাসুম আহমেদ।
    এরপর দলীয় ১৬৪ রানের মধ্যে শ্রীলংকার আরও ৩ উইকেট তুলে নেন স্পিনার মাহেদি হাসান। সাদিরা সামারাবিক্রমা ২, নিশাঙ্কা ৬৮ ও চারিথ আসালঙ্কা ১৮ রান করে মাহেদির শিকার হন।

    দলীয় ১৭৭ রানে অধিনায়ক দাসুন শানাকাকে ৩ রানে শিকার করে শ্রীলংকাকে চাপে ফেলেন পেসার শরিফুল ইসলাম। এ অবস্থায় লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে ছোট ছোট জুটি গড়ে শ্রীলংকাকে লড়াকু পুঁজি এনে দেন ধনাঞ্জয়া ডি সিলভা।

    ৫৫ রানের ইনিংস খেলে এ ম্যাচে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের শিকার হন ধনাঞ্জয়া। শেষ পর্যন্ত ৫ বল বাকী থাকতে ২৬৩ রানে অলআউট হয় শ্রীলংকা।
    বাংলাদেশের পক্ষে মাহেদি হাসান ৩৬ রানে ৩টি, তানজিম হাসান সাকিব-শরিফুল-নাসুম ও মিরাজ ১টি করে উইকেট নেন।
    জবাবে ২৬৪ রানের টার্গেটে উড়ন্ত সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন দাস। ১২৬ বলে ১৩১ রান যোগ করেন তারা। জুটিতে ১০টি চারে ৫৬ বলে ৬১ রান করে ফিরেন লিটন।

    দ্বিতীয় উইকেটে তানজিদের সাথে রানের চাকা সচল রাখেন তিন নম্বরে নামা মিরাজ। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮৪ রানে আউট হন তানজিদ। ৮৮ বল খেলে ১০টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।

    তানজিদের বিদায়ে ক্রিজে  এসে প্রথম বলেই আউট হন তাওহিদ হৃদয় আউট হলে  ১৮৮ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মিরাজ ও মুশফিকুর রহিম। ৫টি চার ও ২টি ছক্কায় ৬৪ বলে অনবদ্য ৬৭ রান করেন মিরাজ। ২টি চার ও ১টি ছক্কায় ৪৩ বল খেলে ৩৫ রানে অপরাজিত থাকেন মুশফিক।

    আগামী ২ অক্টোবর একই ভেন্যুতে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। পক্ষান্তরে,৩ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে শ্রীলংকা।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

    সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

    ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:০৪ পূর্বাহ্ন

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:০৪ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:০৪ পূর্বাহ্ন

    ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে সাকিবের দুঃখ প্রকাশ

    ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে সাকিবের দুঃখ প্রকাশ

    ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:০৪ পূর্বাহ্ন