শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মা হচ্ছেন আলোচিত অভিনেত্রী পরীমনি

    নিজস্ব প্রতিবেদক

    ১১ জানুয়ারী, ২০২২ ১২:০৯ পূর্বাহ্ন

    মা হচ্ছেন আলোচিত অভিনেত্রী পরীমনি
    পরীমনি

    এবার মা হতে চলার খবর দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য তিনি নিজেই জানিয়েছেন। অনাগত সন্তানের বাবা হিসেবে অভিনেতা শরীফুল রাজের নাম জানা গেছে।

    পরীমনি জানান, পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ছবি ‘গুণীন’ সিনেমার সেটে তারা প্রেমে পড়েন। তিনদিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানান পরীমনি। গিয়াস উদ্দিন সেলিমও এ তথ্য নিশ্চিত করেছেন।

    সোমবার দুপুরে রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ নিজেই। জানা গেছে, দেড় বছর কাজ করবেন না পরীমনি।

    পরীমনি বলেন, কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের নিশ্চিত করেন। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছি।

    পরীমনি আরও বলেন, ‘ডাক্তার আমাকে এখন একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি। আগামী দেড় বছর কোনো শুটিং করব না। একদম ছুটি, আমার দেড় বছরের ছুটি। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই। প্রপারলি সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই।’
    সোমবার দুপুরে এ ছবিটি শেয়ার করে শরিফুল রাজ লিখেছেন, অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী।

    ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমনির। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি এক সাংবাদিকের সঙ্গে পরীমনির প্রেমের গুঞ্জন শোনা যায়।

    ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি বেশ ঢাকঢোল পিটিয়ে তাদের বাগদান সম্পন্ন হয়। কিন্তু করোনার মাঝে পরীমনিকে ৩ টাকার কাবিনে বিয়ে করেন নির্মাতা কামরুজ্জামান রনি। তবে সেই সংসার বেশিদিন টেকেনি।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১১ জানুয়ারী, ২০২২ ১২:০৯ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১১ জানুয়ারী, ২০২২ ১২:০৯ পূর্বাহ্ন

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    ১১ জানুয়ারী, ২০২২ ১২:০৯ পূর্বাহ্ন