শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার

    গাইবান্ধা প্রতিনিধি

    ২ অক্টোবর, ২০২৩ ০৮:৫৫ পূর্বাহ্ন

    গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার

    গাইবান্ধার ফুলছড়িতে ডিবি পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি দেশীয় বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলিসহ ২টি ড্যাগার জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফুলছড়ি থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

    ব্রিফিং এ বলা হয়, ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার ভোর সাড়ে ৪টায় ফুলছড়ি উপজেলার খোলাবাড়ি গ্রামের বাংলা বাজারে এক অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলিসহ ২টি ড্যাগার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন, আলমগীর শেখ (৩০), মাসুম শেখ (৩৬), তারা মিয়া (৩৮), আব্দুল মালেক (৩৫), হাসান আলী শেখ (৩৮) ও রহমত আলী (৫৫)। তারা সকলেই ফুলছড়ি উপজেলার বাসিন্দা।

    প্রেস বিফিংয়ে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজান (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার 'বি' সার্কেল জনাব মোঃ আবদুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, মোঃ মোখলেছুর রহমান সরকার পুলিশ পরিদর্শক (নিঃ)।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২ অক্টোবর, ২০২৩ ০৮:৫৫ পূর্বাহ্ন