ফরিদপুরের রোডমার্চে মানিকগঞ্জ স্বেচ্ছাসেবক দল

মানিকগঞ্জ প্রতিনিধি

৪ অক্টোবর, ২০২৩ ০৮:১৮ পূর্বাহ্ন

ফরিদপুরের রোডমার্চে মানিকগঞ্জ স্বেচ্ছাসেবক দল

ফরিদপুরে বিএনপি'র বিভাগীয় রোডমার্চ কর্মসূচি সফল করার লক্ষে  মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।
মঙ্গলবার (৩ অক্টোবর)  সকালে মোটরসাইকেল শোভাযাত্রা এবং প্রাইভেট কার ও মাইক্রোবাস যোগে  মানিকগঞ্জ থেকে যাত্রা শুরু করেন  উৎফুল্ল নেতাকর্মীরা। পদ্মা পাড়ি দিয়ে রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা অভিমুখে যাত্রা করে স্বেচ্ছাসেবক দলের বহর। পরে কেন্দ্র ঘোষিত রোডমার্চ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি'র বিপ্লবী সভাপতি আফরোজা খান রিতার পৃষ্ঠপোষকতা ও দিকনির্দেশনায় কেন্দ্রীয় এই কর্মসূচি পালন করা হয় বলে জেলা বিএনপি'র প্রচার সম্পাদক শামীম আল মামুন জাগো কণ্ঠকে জানিয়েছেন।

মামুন জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পতনের চলমান একদফা আন্দোলন-সংগ্রামে  সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের নেতৃত্বে মানিকগঞ্জ জেলা বিএনপি সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতা আজকের রোডমার্চে অংশগ্রহণ।
 রোডমার্চে জাতীয়তাবাদী  স্বেচ্ছাসেবক দলের মানিকগঞ্জ জেলা, ৭ থানা ও ২ পৌর ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৪ অক্টোবর, ২০২৩ ০৮:১৮ পূর্বাহ্ন