শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় সুশীল প্রকল্পের গবেষণার ফলাফল অবহিতকরণ কর্মশালা

    গাইবান্ধা প্রতিনিধি

    ৪ অক্টোবর, ২০২৩ ০৯:০১ পূর্বাহ্ন

    গাইবান্ধায় সুশীল প্রকল্পের গবেষণার ফলাফল অবহিতকরণ কর্মশালা

    গাইবান্ধায় “সুশীল: সাপোর্টিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনাবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসও’স) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি এন্ড রুলস্ অব-ল-ইন বাংলাদেশ” প্রকল্পের জেলা পর্যায়ে গবেষণার ফলাফল অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে সদর উপজেলার নশরৎপুরে গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন কার্যালয়ের উপ-পরিচালক মো. মাহফুজার রহমান, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু সাঈদ, গাইবান্ধা প্রেস ক্লাব সভাপতি কেএম রেজাউল হক। এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন ও নেটওয়ার্কিংয়ের সমন্বয়কারী আশরাফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় গবেষণা ফলাফল উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিসের রিসার্চ ডিরেক্টর এম সানজীব হোসেন।

    অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য দেন একশনএইড বাংলাদেশের উইমেন রাইটস এ্যান্ড জেন্ডার ইকুইটির সিনিয়র প্রোগ্রাম অফিসার এজেএম মৌসুম ইসলাম।

    কর্মশালাটি সঞ্চালনা করেন এসকেএস ফাউন্ডেশনের বিডি রুবাল ওয়াস ফর এইচসিডির ফোকাল পার্সন ও প্রকল্প সমন্বয়কারী এস.কে মামুন। এছাড়াও কর্মশালায় এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা জেলা পর্যায়ে গবেষণার ফলাফল সম্বলিত বইয়ের মোড়ক উন্মোচন করেন।

    উল্লেখ্য; ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে একশনএইড বাংলাদেশ, ইউরোপীয়ান কমিশনের সহ-অর্থায়নে “ঝটঝঐওখ: সাপোর্টিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনাবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসও’স) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি এন্ড রুলস্ অব ল ইন বাংলাদেশ” শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে) ও ব্রাক ইউনিভার্সিটি নলেজ পার্টনার হিসেবে এই প্রকল্পটি বাস্তবায়নে একশন এইড বাংলাদেশকে সহায়তা করছে।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৪ অক্টোবর, ২০২৩ ০৯:০১ পূর্বাহ্ন