শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • একাদশের নতুন বই বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক

    ৬ অক্টোবর, ২০২৩ ০৮:৩২ পূর্বাহ্ন

    একাদশের নতুন বই বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধন

    ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণির নতুন বই বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে বই বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।   

    অনুষ্ঠানে এনসিটিবি প্রকাশিত একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ, ইংলিশ ফর টুডে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী।

    শিক্ষামন্ত্রী বলেন, এনসিটিবি একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য যে বইগুলো করে তা  হচ্ছে বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ, ইংলিশ ফর টুডে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।  এই চারটি বই একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো। এই বইগুলোর মধ্যে ইংলিশ ফর টুডে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রিভাইস করা হয়েছে। এই বইগুলোর মান আগের চেয়ে ভালো হয়েছে।  

    তিনি বলেন, নতুন শিক্ষাক্রমের সকল পাঠ্যপুস্তকই নতুন করে প্রণয়ন করা হয়েছে। ২০২৬ ও ২০২৭ সালে একাদশ ও দ্বাদশ শ্রেণির নতুন কারিকুলামের বই হবে। তার আগেও বই পরিশীলনের কাজ যতদূর সম্ভব অব্যাহত রাখবো। তিনি আরো বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা দক্ষ ও যোগ্য মানুষ, মানবিক মানুষ, সৃজনশীল, সহনশীল মানুষ হোক, অসাম্প্রদায়িক মানুষ হোক। অর্থাৎ বঙ্গবন্ধু যেরকম চেয়েছিলেন ঠিক  সেই রকম  মানুষ হয়ে গড়ে উঠুক। আর সে জন্য পুরো শিক্ষাক্রমকে সংস্কার নয় রূপান্তর ঘটাচ্ছি।  

    শিক্ষামন্ত্রী বলেন, রূপান্তরের উদ্দেশ্য হলো শুধু মুখস্তবিদ্যা নয়, আমাদের অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে, সক্রিয় শিখন হবে। এর মধ্যদিয়ে শিক্ষার্থীরা যা শিখছে তা আত্মস্থ করতে পারবে এবং তা প্রয়োগ করবার দক্ষতা অর্জন করবে।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৬ অক্টোবর, ২০২৩ ০৮:৩২ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ৬ অক্টোবর, ২০২৩ ০৮:৩২ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৬ অক্টোবর, ২০২৩ ০৮:৩২ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৬ অক্টোবর, ২০২৩ ০৮:৩২ পূর্বাহ্ন